Wednesday, September 2, 2015
Sunday, August 30, 2015
Advanced Microsoft Excel [পর্ব-১৭] :: কিছু গুরুত্বপূর্ণ টিপস
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিছু টিপস
সম্বন্ধে জানবো যার মাধ্যমে আমরা আরও সহজভাবে দ্রুত সময়ে সঠিকভাবে এক্সেল
শিটে কাজ করতে পারবো।
টিপস-১ঃ আমরা অনেকেই বিভিন্নভাবে মাইক্রোসফট এক্সেল পোগ্রামটি ওপেন করি। শর্টকাটে ওপেন করার জন্য রান কমান্ড চালু করুন অর্থাৎ কিবোর্ড এর উইন্ডোজ ও R বাটন দুটি একসাথে চাপুন। এরপর excel টাইপ করে ইন্টার দিন।
মাইক্রোসফট এক্সেল পোগ্রামটি বন্ধ করার জন্য Alt+F4 চাপুন ( অর্থাৎ কিবোর্ড থেকে Alt ও F4 কি দুটি একসাথে চাপুন)।
টিপস-২ঃ কোন একটি সেলে কিছু লিখতে বা এডিট করতে চাইলে সেলটি সিলেক্ট করে আমরা সাধারণত ডাবল ক্লিক করি। এর পরিবর্তে সেলটি সিলেক্ট করে F2 চেপে ও কাজটি করা যায়।
টিপস-৩ঃ যদি আপনি পিসিতে কাজ করে থাকেন কোন কারনে আপনার কাছে মাউস না থাকে বা নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কি করবেন। আপনার তো আর সব শর্টকার্ট মুখস্ত নেই। কিভাবে কাজ করবেন। চিন্তার কিছু নেই। টিপস- ১ অনুযায়ী এক্সেল শিট ওপেন করুন। এরপর Alt চাপুন। দেখবেন শর্টকার্ট নির্দেশ করবে । এখন নির্দেশনা অনুযায়ী আপনার কাজ সম্পাদন করুন। যেমন Alt+N চাপলে Insert ট্যাব ওপেন হবে। এরপর Alt+T চাপলে table এ কাজ করা যাবে।

Advanced Microsoft Excel [পর্ব-১৬] :: Formula Hide, Data/Worksheet/Workbook পাসওয়ার্ড দিয়ে Protect করুন
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও গত পর্বটি ভালোভাবে বুঝতে
পেরেছেন। গত পর্বে আমরা কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয় শিখেছিলাম। আজকের
পর্বে আমরা ডাটা প্রোটেকশন ও ফর্মুলা হাইড কিভাবে করতে হয় তা শিখবো।
যেইসব সেল এর ফর্মুলা হাইড করতে চান, সেইসব সেল সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Format Cells সিলেক্ট করুন ( অথবা Ctrl+Shift+F চাপুন)।
ফর্মুলা হাইড ( Formula Hide)
প্রথমে একটি এক্সেল শিট ওপেন করে কিছু ডাটা লিখুন ও ফর্মুলা দিন। আমি এখানে গত পর্বে করা রেজাল্ট শিটটি ওপেন করলাম। আমরা Total ও Result এই দুইটি কলামে ফর্মুলা দিয়েছিলাম। আমরা চাই এই ফর্মুলা যেন কেও দেখতে না পারে।যেইসব সেল এর ফর্মুলা হাইড করতে চান, সেইসব সেল সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Format Cells সিলেক্ট করুন ( অথবা Ctrl+Shift+F চাপুন)।
Advanced Microsoft Excel [পর্ব-১৫] :: Result Sheet তৈরি 7
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও গত পর্বটি ভালোভাবে আয়ত্ত
করতে পেরেছেন। গত পর্বে আপনারা IF, AND, OR ফাংশন ব্যবহার করে কিভাবে নিজের
প্রয়োজনমত ফর্মুলা তৈরি করতে হয় তা শিখেছেন। আজ আমরা Result Sheet তৈরি
করা শিখবো।
আজকের পর্বে কিভাবে ডিভিশন পদ্ধতিতে রেজাল্ট শিট তৈরি করতে হয় তা দেখবো। এটা তুলনামুলকভাবে সহজ বিধায় প্রথমে পুরাতন পদ্ধতিটাই দেখাচ্ছি। পরবর্তী কোন এক পর্বে কিভাবে গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট শিট তৈরি করতে হয় তা দেখাবো। তো আসুন কাজ শুরু করি
প্রথমে নিচের মত একটা ডাটা বেজ তৈরি করুন। যারা বেশি অলস এখান থেকে ডাউনলোড করুন।

Advanced Microsoft Excel [পর্ব-১৪] :: IF এর সাথে AND ও OR ফাংশন
আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা AND ও OR ফাংশন এর ব্যবহার দেখবো। AND,
IF, OR এইগুলো হল লজিকাল ফাংশন অর্থাৎ কোন শর্তের ভিত্তিতে ফলাফল প্রকাশ
করা হয়। মূলত IF ফাংশনের সাথেই AND ও OR ফাংশন ব্যবহৃত হয়। যারা IF ফাংশন
নিয়ে পূর্বে কাজ করেননি তারা Advanced Microsoft Excel [পর্ব-০৫]:: IF Function এর ব্যবহার এই টিউনটি দেখে আসুন।
সহজে বুঝার জন্য একটা উদাহরণ দেই-
আবুল, বাবুল এবং মোকলেস গেলে টাকাটা মহাজন দিবে। অর্থাৎ টাকাটা আনার জন্য তিনজনকেই যেতে হবে।
আবুল অথবা বাবুল অথবা মোকলেস গেলে মহাজন টাকাটা দিবে। অর্থাৎ টাকাটা যে কোন একজন গেলেই দিবে।
তার মানে AND এর ক্ষেত্রে সবগুলো শর্তপুরন হলেই ফলাফল পাওয়া যাবে। আর OR এর ক্ষেত্রে যে কোন একটি শর্ত পুরন হলেই ফলাফল হবে। আরেকটু সহজভাবে বললে কেও যদি ৬ টি সাবজেক্ট পরিক্ষা দেয় AND এর ক্ষেত্রে ৬ টি সাবজেক্ট এই পাশ মার্ক পেলেই সে পাশ আর অন্যদিকে OR এর ক্ষেত্রে যে কোন একটি সাবজেক্ট এ পাশ মার্ক পেলে ছাত্রটি পাশ।

Advanced Microsoft Excel [পর্ব-১৩] :: Conditional Formatting
আশা করি সবাই ভালো আছেন ও গত পর্বটি বুঝতে পেরেছেন। আজ আমরা শিখবো
Conditional Formatting । এর মাধ্যমে ডাটাবেজকে আরো বেশি আকর্ষণীয় ও
সহজভাবে উপস্থাপন করা যায় । নির্ভুলভাবে ডাটা লিখার ক্ষেত্রেও Conditional
Formatting সহযোগিতা করে থাকে। তো আসুন দেখি
উদাহরণ ১
নিচের চিত্রের মত কিছু ডাটা টাইপ করি। ডাটাগুলো সিলেক্ট করে Home ট্যাব এর Styles গ্রুপ থেকে Conditional Formatting এ ক্লিক করি। এরপর যে ড্রপ ডাউন লিস্ট আসবে সেখান থেকে চিত্রের মত Highlight Cells Rules থেকে Duplicates Values এ ক্লিক করুন।Advanced Microsoft Excel [পর্ব-১২] :: Filter, Advanced Filter
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বেশ কয়েকদিন বিরতির পর আজ নতুন
আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম। আজ আমরা Filter ও Advanced Filter নিয়ে আলাপ
করবো। আমরা সবাই জানি Filter শব্দের অর্থ ছাকনি। মাইক্রোসফট এক্সেল এ
ফিল্টারিং করার মাধ্যমে বড় ডাটাবেজ থেকে আমরা আমাদের চাহিদা মোতাবেক
ডাটাসমূহ খুঁজে বের করতে পারি। যেমন Filter Option এর মাধ্যমে ১০ লক্ষ
লোকের তথ্য সম্বলিত একটি বড় ডাটাবেজ থেকে কোন নিদিষ্ট জেলার, নিদিষ্ট
উপজেলার, নিদিষ্ট গ্রামের কোন একজন লোকের তথ্য সহজেই জানা যায়।
Filter
আসুন নিচের মত প্রথমে একটি ছোট ডাটাবেজ তৈরি করি। আর যারা আমার থেকেও বেশি অলস তারা মাত্র ১৫ কেবি এর ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিন।Advanced Microsoft Excel [পর্ব-১১] :: Goal Seek
আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করবো Goal Seek নিয়ে। Goal শব্দের
অর্থ হল লক্ষ্য, Seek শব্দের অর্থ হল খোঁজা বা অনুসন্ধান করা। তাহলে Goal
Seek এর মানে হল লক্ষ্যে পোঁছানোর জন্য অনুসন্ধান করা। এর মাধ্যমে আমরা কোন
একটি সেলের মান কত হলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো বা
পারতাম জানা যায়।

উদাহরণ ১
নিচের চিত্রের মত কিছু ডাটা টাইপ করি। এক ছাত্রের ৫ টি পরীক্ষার প্রাপ্ত নাম্বারগুলো লিখি। এখন ছাত্রটির সবগুলো পরিক্ষার গড় নির্ণয়ের জন্য E1 সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ =AVERAGE(B1:B6) লিখে ইন্টার দেই। দেখলাম বর্তমানে গড় মার্ক ৭৮। আমাদের লক্ষ্য হল ছাত্রটি Geography পরীক্ষায় কত নাম্বার পেলে তার গড় মার্ক ৮০ হবে। এখন চিত্রের মত E1 সেল সিলেক্ট করে Data ট্যাব এর What-If-Analysis থেকে Goal Seek সিলেক্ট করি।Advanced Microsoft Excel [পর্ব-১০] :: PV, PMT, FV নির্ণয়
আজকে আমরা এক্সেল এর মাধ্যমে কিভাবে PV, PMT, FV নির্ণয় করা যায় তা শিখবো।
যারা Finance, Accounting নিয়ে পড়াশুনা করেছেন তাঁরা এই টার্মগুলোর সাথে
আগে থেকেই পরিচিত। আর আমরা যারা অন্য ফ্যাকাল্টির তাদেরও টেনশন এর কোন কারন
নেই। আজ আমরা সব শিখে নিব।

PV (Present Value)
উদাহরণ ১:
ব্যাংক ১১% চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। এখন আপনি যদি ১০ বছর পরে ৫ লক্ষ টাকা জমাতে চান তাহলে এখন আপনার কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে?Advanced Microsoft Excel [পর্ব-০৯] :: Define Name, Hyperlink
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমরা আলোচনা করবো Define Name ও
Hyperlink নিয়ে। MS Excel 2007 এ একটি ওয়ার্কশীটে মোট ১০৪৮৫৭৬ টি রো এবং
১০২৪ টি কলাম আছে। আবার একটি বড় ডাটাবেজ এ অনেকগুলো ওয়ার্কশীট ও থাকে। তাই
একটি ওয়ার্কবুক থেকে আপনি যদি কিছু ডাটা খুঁজে পেতে চান বা এডিট করতে চান
তা কতটা ঝামেলাপূর্ণ একবার চিন্তা করে দেখুন। এই ঝামেলা থেকে রেহাই পেতে
Define Name ও Hyperlink বেশ বড় ভুমিকা পালন করে থাকে।
Microsoft Excel চালু করি। এরপর কিবোর্ড থেকে Ctrl+Down Arrow চেপে ওয়ার্কশীটের একদম তলানিতে নামি। এবার Ctrl+Right Arrow চেপে একেবারে ডান কোনায় চলে আসুন। এখন এখানে কিছু ডাটা টাইপ করুন। আমি January থেকে December পর্যন্ত বারমাসের নাম লিখেছি। আমি একটি কলামে লিখেছি আপনি চাইলে বেশ কিছু কলামের বেশ কিছু সেলে ও যা খুশি ডাটা লিখতে পারেন। এখন ডাটাগুলো সিলেক্ট করে নিচের চিত্রের মত Formulas ট্যাব এর Defined Names গ্রুপের Define Name এ ক্লিক করুন। এখন যে ডায়ালগ বক্স আসবে তার Name বক্স এ ডাটাগুলোর একটা নাম দিন আমি নাম দিলাম Month। এবার OK ক্লিক করুন। আমাদের কাজ শেষ (একদম পানির মত সোজা)।

নাম তো দিলাম। এখন দেখি ডাক দিলে আসে কিনা? কিবোর্ড থেকে Ctrl+Home চেপে ওই ওয়ার্কশীটের প্রথমে চলে আসুন। আপনি ইচ্ছা করলে অন্য কোন ওয়ার্কশীটে ও যেতে পারেন। এখন কিবোর্ড থেকে F5 বাটন চাপুন। চিত্রের মত একটি Go To ডায়ালগ বক্স আসবে। এখন আপনি যেই নাম দিয়েছেন সেটি সিলেক্ট করে OK ক্লিক করুন। এখন আপনি যেই ওয়ার্কশীটেই অবস্থান করেন না কেনও আপনি যেই নাম সিলেক্ট করেছেন সেই নামের আওতায় থাকা ডাটাগুলো যেখানে আছে সেখানে চলে যাবে ।

এখন আমরা শিখব Define Name ব্যবহার করে Drop Down List কিভাবে তৈরি করা যায়। যদিও গত পর্বে আমরা Drop Down List তৈরি করা শিখেছি। সে ক্ষেত্রে সোর্স ডাটা একই ওয়ার্কশীটে থাকা লাগতো। Define Name ব্যবহার করে আমরা যে কোন ওয়ার্কশীটের ডাটা দিয়ে Drop Down List তৈরি করতে পারি। তবে অবশ্যই একটা জিনিশ লক্ষ্য রাখতে হবে Define Name করা ডাটাগুলো একই রোতে অথবা একই কলামে হতে হবে অন্যথায় Drop Down List হবে না।যেই সেলে আমরা Drop Down List বানাতে চাই সিলেক্ট করি।নিচের চিত্রের মত Data ট্যাব থেকে Data Validation সিলেক্ট করি। এখন যে ডায়ালগ বক্স এসেছে Allow এর Drop Down List থেকে List সিলেক্ট করি। এখন মুল যে কাজটি তা হল = চিহ্ন দিয়ে Define Name এর নামটি লিখতে হবে। আমরা আগে যে Month নামে একটি Name Define করে ছিলাম তা দিলাম। এবার Ok ক্লিক করুন।

এখন দেখুন আপনার কাংখিত সেলে Drop Down List তৈরি হয়ে গেছে।
কোন কারনে যদি Define Name বাদ দিতে চান তাহলে নিচের চিত্রের মত Name Manager এ ক্লিক করুন। যে ডায়ালগ বক্স আসবে এখান থেকে যেই নামটি আপনি বাদ দিতে চান তা সিলেক্ট করুন। এরপর Delete এ ক্লিক করুন। এখন সতর্কতামুলক আরেকটি বক্স আসবে সেখান থেকে Ok তে ক্লিক করুন। আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে ডায়ালগ বক্স থেকে Edit এ ক্লিক করে নতুন নাম দিতে পারেন।

)।

এখন আমরা দেখবো Name Define এর সহযোগিতা নিয়ে কিভাবে Hyperlink করা যায়। সেই Name define টি যদি ১০ নাম্বার ওয়ার্কশীটের একেবারে কোনায় ও হয়ে থাকে কোন অসুবিধা নাই। কিছুক্ষন পূর্বে আমরা প্রথম শিটের একেবারে ডানের কোনায় বারমাসের নাম Name define করেছিলাম। এখন সেটাকে লিঙ্কিং করি আসুন।
Insert ট্যাব থেকে Hyperlink এ ক্লিক করুন। নিচের চিত্রের মত ডায়ালগ বক্স আসবে। এখান থেকে Place in This Document সিলেক্ট করে Define Name হিসাবে যে নামটি দেওয়া আছে তা সিলেক্ট করুন। এরপর OK ক্লিক করুন।

এখন উক্ত সেলে একটি Hyperlink হয়ে গেছে। যাতে ক্লিক করলেই Define Name এর ডাটা চলে আসবে।
অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাই Go to Top/উপরে যান লিখা। যাতে ক্লিক করলে ওই পেজের উপরে চলে যায়। এখন আমরা আমাদের এক্সেল শিটে এমনটি করবো। কিবোর্ড থেকে Ctrl+Down Arrow চেপে ওয়ার্কশীটের একদম তলানিতে নামি। এখন একটি সেল সিলেক্ট করে Hyperlink এ ক্লিক করলে যে ডায়ালগবক্স আসবে তাতে Place in This Document সিলেক্ট করে Text to Display এর বক্সে Go to Top লিখে চিত্রের মত Sheet1 সিলেক্ট করে OK ক্লিক করুন। এখন ওই সেলে Go to Top নামে একটি Hyperlink তৈরি হবে যাতে ক্লিক করলে ওই শিটের একদম উপরে উঠে যাবে।

যদি প্রথম শিটে অবস্থান করে ৩ নং শিটে যেতে চান তাহলে যেই সেলে Hyperlink করতে চান তা সিলেক্ট করে Place in This Document সিলেক্ট থাকা অবস্থায় Sheet 3 সিলেক্ট করুন। Text to Display এর বক্সে Go to Sheet 3 বা আপনার বুঝার সুবিদারথে অন্য কিছু লিখুন। বড় ডাটাবেইজ এর ক্ষেত্রে ৪০/৫০ বা তারও অধিক ওয়ার্কশিট থাকে। তখন স্ক্রল করে না গিয়ে যেইসব শিটে প্রায় কাজ করতে হয় তা এভাবে লিঙ্কিং করা হয় প্রথম পেজের সাথে। এমনকি এক শিটের ডাটা এর সাথে বুঝার সুবিদারথে অন্য শিটের ডাটা ও লিঙ্কিং করা হয়।
যদি Hyperlink বাদ দিতে চান তাহলে ওই সেলটি সিলেক্ট করে মাউসের Right button ক্লিক করে Remove Hyperlink সিলেক্ট করুন।
Define Name
এর মাধ্যমে ওয়ার্কশীটের প্রয়োজনীয় ডাটাগুলোকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করে বিভিন্ন নাম দেওয়া হয়। তারপর আপনি ওই ওয়ার্কবুকের যেই ওয়ার্কশীটেই থাকুক, যে চিপাতেই থাকুক নাম ধরে ডাক দিলে বান্দা হাজির। তো আসুন কাজ শুরু করিMicrosoft Excel চালু করি। এরপর কিবোর্ড থেকে Ctrl+Down Arrow চেপে ওয়ার্কশীটের একদম তলানিতে নামি। এবার Ctrl+Right Arrow চেপে একেবারে ডান কোনায় চলে আসুন। এখন এখানে কিছু ডাটা টাইপ করুন। আমি January থেকে December পর্যন্ত বারমাসের নাম লিখেছি। আমি একটি কলামে লিখেছি আপনি চাইলে বেশ কিছু কলামের বেশ কিছু সেলে ও যা খুশি ডাটা লিখতে পারেন। এখন ডাটাগুলো সিলেক্ট করে নিচের চিত্রের মত Formulas ট্যাব এর Defined Names গ্রুপের Define Name এ ক্লিক করুন। এখন যে ডায়ালগ বক্স আসবে তার Name বক্স এ ডাটাগুলোর একটা নাম দিন আমি নাম দিলাম Month। এবার OK ক্লিক করুন। আমাদের কাজ শেষ (একদম পানির মত সোজা)।
নাম তো দিলাম। এখন দেখি ডাক দিলে আসে কিনা? কিবোর্ড থেকে Ctrl+Home চেপে ওই ওয়ার্কশীটের প্রথমে চলে আসুন। আপনি ইচ্ছা করলে অন্য কোন ওয়ার্কশীটে ও যেতে পারেন। এখন কিবোর্ড থেকে F5 বাটন চাপুন। চিত্রের মত একটি Go To ডায়ালগ বক্স আসবে। এখন আপনি যেই নাম দিয়েছেন সেটি সিলেক্ট করে OK ক্লিক করুন। এখন আপনি যেই ওয়ার্কশীটেই অবস্থান করেন না কেনও আপনি যেই নাম সিলেক্ট করেছেন সেই নামের আওতায় থাকা ডাটাগুলো যেখানে আছে সেখানে চলে যাবে ।
এখন আমরা শিখব Define Name ব্যবহার করে Drop Down List কিভাবে তৈরি করা যায়। যদিও গত পর্বে আমরা Drop Down List তৈরি করা শিখেছি। সে ক্ষেত্রে সোর্স ডাটা একই ওয়ার্কশীটে থাকা লাগতো। Define Name ব্যবহার করে আমরা যে কোন ওয়ার্কশীটের ডাটা দিয়ে Drop Down List তৈরি করতে পারি। তবে অবশ্যই একটা জিনিশ লক্ষ্য রাখতে হবে Define Name করা ডাটাগুলো একই রোতে অথবা একই কলামে হতে হবে অন্যথায় Drop Down List হবে না।যেই সেলে আমরা Drop Down List বানাতে চাই সিলেক্ট করি।নিচের চিত্রের মত Data ট্যাব থেকে Data Validation সিলেক্ট করি। এখন যে ডায়ালগ বক্স এসেছে Allow এর Drop Down List থেকে List সিলেক্ট করি। এখন মুল যে কাজটি তা হল = চিহ্ন দিয়ে Define Name এর নামটি লিখতে হবে। আমরা আগে যে Month নামে একটি Name Define করে ছিলাম তা দিলাম। এবার Ok ক্লিক করুন।
এখন দেখুন আপনার কাংখিত সেলে Drop Down List তৈরি হয়ে গেছে।
কোন কারনে যদি Define Name বাদ দিতে চান তাহলে নিচের চিত্রের মত Name Manager এ ক্লিক করুন। যে ডায়ালগ বক্স আসবে এখান থেকে যেই নামটি আপনি বাদ দিতে চান তা সিলেক্ট করুন। এরপর Delete এ ক্লিক করুন। এখন সতর্কতামুলক আরেকটি বক্স আসবে সেখান থেকে Ok তে ক্লিক করুন। আপনি যদি নাম পরিবর্তন করতে চান তাহলে ডায়ালগ বক্স থেকে Edit এ ক্লিক করে নতুন নাম দিতে পারেন।
Hyperlink
Hyperlink মুলতঃ কোন লেখার সাথে অন্য কোন লেখার, এক ওয়ার্কশীটের সাথে অন্য ওয়ার্কশীটের, ইমেইল, ওয়েব এ্যাড্রেস ইত্যাদির link করার জন্য ব্যবৃহত হয়। এটা হল Click-able লিঙ্ক অর্থাৎ ক্লিক করলেই লিঙ্ক এর স্থানে চলে যাওয়া যায়। যেমনঃ ডকুমেন্টের কোথাও যদি Prothom Alo শব্দটি লিখলেন। এখন আপনি চাচ্ছেন এর সাথে প্রথম আলো পত্রিকার একটা লিংক দিবেন। যাতে কেউ Prothom Alo শব্দটির উপর ক্লিক করলেই এর ওয়েব পেজ সাথে সাথে ব্রাউজারে ওপেন হবে। এজন্য প্রথমে Prothom Alo শব্দটিকে সিলেক্ট করুন। তারপর চিত্রের মত Insert ট্যাব থেকে Hyperlink ক্লিক করুন (অথবা মাউসের Right button ক্লিক করে Hyperlink সিলেক্ট করুন) । তারপর Address বক্সে লিখুন http://www.prothom-alo.com লিখে Ok ক্লিক করুন। এখন Prothom Alo লিখাতে ক্লিক করলেই পত্রিকাটির ওয়েবসাইট ওপেন হবে ( যদি ইন্টারনেট কানেকশন থাকেএখন আমরা দেখবো Name Define এর সহযোগিতা নিয়ে কিভাবে Hyperlink করা যায়। সেই Name define টি যদি ১০ নাম্বার ওয়ার্কশীটের একেবারে কোনায় ও হয়ে থাকে কোন অসুবিধা নাই। কিছুক্ষন পূর্বে আমরা প্রথম শিটের একেবারে ডানের কোনায় বারমাসের নাম Name define করেছিলাম। এখন সেটাকে লিঙ্কিং করি আসুন।
Insert ট্যাব থেকে Hyperlink এ ক্লিক করুন। নিচের চিত্রের মত ডায়ালগ বক্স আসবে। এখান থেকে Place in This Document সিলেক্ট করে Define Name হিসাবে যে নামটি দেওয়া আছে তা সিলেক্ট করুন। এরপর OK ক্লিক করুন।
এখন উক্ত সেলে একটি Hyperlink হয়ে গেছে। যাতে ক্লিক করলেই Define Name এর ডাটা চলে আসবে।
অনেক সময় আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ক্রল করে নিচের দিকে নামলে দেখতে পাই Go to Top/উপরে যান লিখা। যাতে ক্লিক করলে ওই পেজের উপরে চলে যায়। এখন আমরা আমাদের এক্সেল শিটে এমনটি করবো। কিবোর্ড থেকে Ctrl+Down Arrow চেপে ওয়ার্কশীটের একদম তলানিতে নামি। এখন একটি সেল সিলেক্ট করে Hyperlink এ ক্লিক করলে যে ডায়ালগবক্স আসবে তাতে Place in This Document সিলেক্ট করে Text to Display এর বক্সে Go to Top লিখে চিত্রের মত Sheet1 সিলেক্ট করে OK ক্লিক করুন। এখন ওই সেলে Go to Top নামে একটি Hyperlink তৈরি হবে যাতে ক্লিক করলে ওই শিটের একদম উপরে উঠে যাবে।
যদি প্রথম শিটে অবস্থান করে ৩ নং শিটে যেতে চান তাহলে যেই সেলে Hyperlink করতে চান তা সিলেক্ট করে Place in This Document সিলেক্ট থাকা অবস্থায় Sheet 3 সিলেক্ট করুন। Text to Display এর বক্সে Go to Sheet 3 বা আপনার বুঝার সুবিদারথে অন্য কিছু লিখুন। বড় ডাটাবেইজ এর ক্ষেত্রে ৪০/৫০ বা তারও অধিক ওয়ার্কশিট থাকে। তখন স্ক্রল করে না গিয়ে যেইসব শিটে প্রায় কাজ করতে হয় তা এভাবে লিঙ্কিং করা হয় প্রথম পেজের সাথে। এমনকি এক শিটের ডাটা এর সাথে বুঝার সুবিদারথে অন্য শিটের ডাটা ও লিঙ্কিং করা হয়।
যদি Hyperlink বাদ দিতে চান তাহলে ওই সেলটি সিলেক্ট করে মাউসের Right button ক্লিক করে Remove Hyperlink সিলেক্ট করুন।
আজ
এই পর্যন্তই। অনেক বড় টিউন হয়ে গেল। চেষ্টা করেছি আজকের Define Name ও
Hyperlink এই দুটি বিষয় নিয়ে ভালোভাবে আলোকপাত করতে। ভুল ক্রুটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস
করবেন। সবাই ভালো থাকবেন।
Advanced Microsoft Excel [পর্ব-০৮] :: Drop Down List তৈরি
আজ আমরা বিভিন্ন অনলাইন Application Form, Email ID খোলার সময় যে ধরনের
ড্রপ ডাউন লিস্ট দেখি তা ও বানানোর চেষ্টা করবো। তো আসুন কাজ শুরু করা যাক
উদাহরণ ১
ধরুন ১ টি কোম্পানির ৭টি শোরুম আছে। কোম্পানির হিসাব কর্মকর্তাকে প্রতিদিন প্রতিটা শোরুম এর মোট বিক্রয়ের হিসাব রাখতে হয়। প্রতিদিনই উনাকে হিসাব করতে গিয়ে শোরুমগুলোর নাম লিখতে হয়। উনি কিভাবে সহজে একটা Drop Down List তৈরি করে কাজটি করতে পারে তা আমরা দেখবো। প্রথমে নিচের চিত্রের মত কিছু ডাটা টাইপ করি (সহজে বুঝার জন্য অল্প ডাটাই লিখলাম কেননা একজন হিসাব কর্মকর্তাকে অনেক ডাটাই সংগ্রহ করতে হয়) এবং একপাশে শোরুমগুলোর নাম লিখি। এখন showroom কলামের সেল এ ছবির মতো কার্সর থাকা অবস্থায় Data ট্যাব থেকে Data Validation এ ক্লিক করি।Advanced Microsoft Excel [পর্ব-০৭] :: Data Validation
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আমি আজ একটু ফুরফুরে মেজাজেই আছি,
ছুটির দিন তো তাই। আজ আমরা শিখবো Data Validation, যা কিনা Data ট্যাব এর
Data Tools গ্রুপে রয়েছে। Validation শব্দের বাংলা অর্থ হল নিয়ন্ত্রণ করা
বা বৈধতা প্রদান করা। তাহলে আমরা দেখি Data Validation এর মাধ্যমে কিভাবে
ডাটা কে নিয়ন্ত্রণ করা যায়।

উদাহরণ ১
প্রথমে নিচের চিত্রের মতো কিছু ডাটা টাইপ করি। যেসব সেলের ডাটা কে নিয়ন্ত্রণ করতে হবে সেগুলো সিলেক্ট করি। তারপর Data ট্যাব থেকে Data Validation এ ক্লিক করি।Advanced Microsoft Excel [পর্ব-০৬] :: Salary Sheet তৈরি
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা IF
Function নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা IF Function এর মাধ্যমে আরও কিছু
জটিল শর্তপুরন করে বিগত ৫ টি পর্বে যা শিখেছি তা দিয়ে একটি Salary Sheet
তৈরি করবো। তাহলে চলুন শুরু করি।
Salary Sheet তৈরি করার আগে আমাদের জানতে হবে শর্তগুলো কি কি ? আসুন জেনে নেই উক্ত প্রতিষ্ঠানের শর্তগুলো (IF Function ভালোভাবে আয়ত্ত করার জন্য কিছুটা শর্ত জটিল করা হয়েছে)।
Salary Sheet তৈরি করার আগে আমাদের জানতে হবে শর্তগুলো কি কি ? আসুন জেনে নেই উক্ত প্রতিষ্ঠানের শর্তগুলো (IF Function ভালোভাবে আয়ত্ত করার জন্য কিছুটা শর্ত জটিল করা হয়েছে)।
শর্তসমূহ
১। House Rent: বেসিক ১১০০০ টাকা এর সমান বা বেশি হলে House Rent হবে বেসিক এর ৫০% তবে কোনমতেই তা ৬২০০ টাকা এর কম হবে না। বেসিক ১১০০০ টাকা এর কম হলে House Rent হবে বেসিক এর ৬০% তবে কোনমতেই ৩৪০০ এর কম হবে না।Advanced Microsoft Excel [পর্ব-০৫] :: IF Function এর ব্যবহার
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা IF Function নিয়ে
আলোচনা করবো। IF Function ব্যবহার করে কিভাবে বিভিন্ন Condition অনুযায়ী
ফর্মুলা তৈরি করতে হয় তা শিখব।
IF Function এর Structure হল
=IF(logical_test, value_if_true, value_if_false)
বাংলায় করলে এমন দাড়ায় =যদি (শর্ত, শর্ত সত্য হলে কি হবে, শর্ত মিথ্যা হলে কি হবে)
আসুন আমরা নিচের কয়েকটি উদাহরণ এর মাধ্যমে IF Function ব্যবহার করে বিভিন্ন শর্ত অনুযায়ী ফর্মুলা বানানোর চেষ্টা করি।
IF Function
IF অর্থ হল যদি। IF একটি Logical ফাংশন। এর মাধ্যমে কোন একটি বা একাধিক শর্ত সাপেক্ষে আমার বর্তমান ডাটা এর অবস্থান কি হবে তা জানা যায়। এখন কঠিন মনে হলে ও আস্তে আস্তে আমাদের কাছে পরিস্কার হয়ে যাবে।IF Function এর Structure হল
=IF(logical_test, value_if_true, value_if_false)
বাংলায় করলে এমন দাড়ায় =যদি (শর্ত, শর্ত সত্য হলে কি হবে, শর্ত মিথ্যা হলে কি হবে)
আসুন আমরা নিচের কয়েকটি উদাহরণ এর মাধ্যমে IF Function ব্যবহার করে বিভিন্ন শর্ত অনুযায়ী ফর্মুলা বানানোর চেষ্টা করি।
আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৪] :: Freeze অপশন ও Chart তৈরি
আজ আমরা Freeze ও Chart অপশন নিয়ে আলোচনা করবো।
নিচের চিত্রে কিছু ডাটা আছে লক্ষ্য করুন।

Freeze অপশন
যখন বেশ কয়েকটা কলাম ও অনেকগুলো রোতে ডাটা থাকে তখন Scroll করলে প্রথম রো টি দেখা না যাওয়ায় কোন ডাটাটি কিসের তা আমাদের বুঝতে অসুবিধা হয়। এই ক্ষেত্রে যদি Scroll করলে ও প্রথম রো টি দেখা যায় তাহলে বেশ ভালোভাবে বুঝা যেত।নিচের চিত্রে কিছু ডাটা আছে লক্ষ্য করুন।
আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০৩] :: Fill অপশন এর জটিল কিছু ব্যবহার
গত দুই পর্বে মাইক্রোসফট এক্সেল এর বেসিক ফর্মুলাসমুহ নিয়ে আলোকপাত করেছিলাম। আজ আমরা Fill অপশন নিয়ে আলোচনা করবো।
আমরা নিচের ছবির মত দুইটি সেলে যথাক্রমে 1 ও 2 লিখি। আমি একই রো তে লিখলাম। আপনি ইচ্ছা করলে একই কলামে ও লিখতে পারেন। এখন লিখা দুইটি সেল সহ একই রো বা একই কলামে আরও কয়েকটি সেল সিলেক্ট করুন। তারপর চিত্রের মত Fill অপশন এ ক্লিক করে Series সিলেক্ট করুন।
Fill অপশন
Fill অপশন এর মাধ্যমে আমরা একটা সেল এ একটি সংখ্যা বা টেক্সট লিখে তা যতগুলো সেলে প্রয়োজন কপি করতে পারি এক নিমিষেই। এর মাধ্যমে যে কোন সিরিজ, সাতদিনের নাম, মাসের নাম, তারিখ দ্বারা এক নিমিষেই কষ্ট না করে সেলগুলো পূরণ করা যায়।আমরা নিচের ছবির মত দুইটি সেলে যথাক্রমে 1 ও 2 লিখি। আমি একই রো তে লিখলাম। আপনি ইচ্ছা করলে একই কলামে ও লিখতে পারেন। এখন লিখা দুইটি সেল সহ একই রো বা একই কলামে আরও কয়েকটি সেল সিলেক্ট করুন। তারপর চিত্রের মত Fill অপশন এ ক্লিক করে Series সিলেক্ট করুন।
আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০২] :: বেসিক ফর্মুলাসমূহ
আশা করি সবাই ভালো আছেন । আজ অবশিষ্ট কিছু বেসিক ফর্মুলা নিয়ে আলাপ করবো।
সংখ্যা গণনা করন :
ফর্মুলাঃ =COUNT(প্রথম সংখ্যার সেল এর এড্রেস : দ্বিতীয় সংখ্যার সেলের এড্রেস)
ছবিতে
আমরা দেখতে পাচ্ছি আমাদের E কলামে E4 থেকে E16 পর্যন্ত কিছু সংখ্যা আছে।
এখানে মোট কতটি সংখ্যা আছে তা যদি আমরা G9 সেলে দেখতে চাই তাহলে যেই সেলে
আমার ফলাফল দরকার (ধরলাম G9 সেল) সেই সেলে কার্সর রেখে ফর্মুলা বার এ =COUNT(E3:E16) লিখে ইন্টার চাপতে হবে।
আসুন শিখি Advanced Microsoft Excel [পর্ব-০১] :: Microsoft Excel এর উইন্ডো পরিচিতি ও বেসিক ফর্মুলাসমূহ
আসসালামু আলাইকুম,
Microsoft Excel কি?
Excel
শব্দের আভিধানিক অর্থ শ্রেষ্ঠতর হওয়া। গুণ, কৃতিত্ব, ব্যবহারের সুবিধা
প্রভৃতি বিবেচনায় Microsoft Corporation কর্তৃক তৈরী ও বাজারজাতকৃত এই
প্রোগ্রামটি এক সাথে অনেক সমস্যা সামাধানে অন্যান্য অনেক প্রোগ্রামের থেকে
শ্রেষ্ঠতর বলেই হয়তো একে Microsoft Excel বা সংক্ষেপে Ms-Excel বলা হয়। এই
প্রোগ্রামটির মাধ্যমে গাণিতিক হিসাব নিকাশ, তথ্য ব্যবস্থাপনা , পরিসংখ্যান
ভিত্তিক ডাটাবেইজ তৈরি, তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনায় নিখুঁত ভাবে চার্ট
বা গ্রাফ তৈরী করা ছাড়াও আরও অনেক জটিল কাজকে সহজে সম্পন্ন করা যায়।
Subscribe to:
Posts (Atom)